ফরিদপুরের বোয়ালমারীতে প্রখ্যাত মাওলানা আবুল কালাম আযাদের ছেলে মুশফিক বিল্লাহ জিহাদের রক্তাক্ত উপর হামলার ঘটনা ঘটেছে। সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের সাথে আগে থেকেই সাবেক আওয়ামী লীগ নেতা ও বরখাস্তকৃত চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর’র বিরোধ ছিল। এই বিরোধের সূত্রধরেই গত ৩১ আগস্ট দুই পক্ষের দফায় দফায় রক্ষক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয় বলে বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে।
এই ঘটনায় আহত জিহাদের হাসপাতালে ভর্তি ছবি রিপাবলিক টিভি’র হাতে এসেছে, যেখানে তাকে পুরো শরীরে রক্তমাখা অবস্থায় দেখা গেছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “জিহাদের উপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়ার পরে দুইজনকে গতকাল আটক করা হয়েছে।”
এদিকে জনাব জিহাদ ৩১ জনসহ আরো ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে বোয়ালমারী থানায় মামলা করেছেন। এজাহার মতে, আব্দুল মান্নান মাতুব্বর স্বশরীরে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন এবং একাধিকবার খুনের অভিপ্রায়ে হামলা করেন।
আহত জিহাদ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন বলে রিপাবলিক টিভিকে জানিয়েছেন।



