নিউইয়র্ক অফিসঃ আমেরিকায় সম্প্রতি বাংলাদেশের বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে হেনেস্থার ঘটনায় নিউইয়র্কে বসবাসরত জনপ্রিয় কবি ও বুদ্ধিজীবী কাজী জহিরুল ইসলাম নিজের লেখা একটি কবিতা তার ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন। আমাদের পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হলোঃ
জেএফকের সেই লোকটি জন্য গালি
-কাজী জহিরুল ইসলাম
বিমানবন্দরের ওই লোকটির জন্য আমি যুৎসই
একটি গালি খুঁজতে বের হই,
বাংলা ভাষার সবগুলো গালির অভিধান ঘেঁটে
ওর জন্য উপযুক্ত কোনো গালি খুঁজে পেলাম না,
পেলাম না কথাটা বোধ হয় ঠিক হলো না,
প্রকৃতপক্ষে একটি গালিও ওর নারকীয় শ্রবণেন্দ্র-গহ্বরে প্রবেশ করতে রাজী হলো না,
সকলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিলো।
অগত্যা আমি বের হই পৃথিবীর পথে...
হিন্দি, উর্দু, আরবী, মারাঠি, ফরাসী, চৈনিক
কোন ভাষার কাছে না হাত পেতেছি।
কমিনা, গাণ্ডু, বেহেনচোদ সকলেই অপমানে নীল হয়ে উঠলো,
না, না, আমাদের এতোটা নিচে নামাবেন না।
হিন্দিকূলে জায়গা না পেয়ে চট করে সীমানা ঠেলে ঢুকে পড়ি
প্রাচীন জ্ঞানের ভূমি চীন দেশে।
খুঁজে খুঁজে লোকটির জন্য জুৎসই একটি গালি বের করি।
গালিটি খুঁজে পেতে আমাকে
চীনের দুর্ধর্ষ অপরাধীদের শহর গুয়াংজুর একটি ব্রথেলে ঢুকতে হয়,
ব্রথেলের মাসী তার পেটের থলথলে চর্বির নিচে চাপা পড়া সময় ঘেঁটে
বের করে দেন ‘ওয়াং বা দান’।
আমি খুশিতে ওয়াং বা দানের দিকে হাত বাড়াই,
কিন্তু কী আশ্চর্য!
এই জঘন্য গালিটি রাগে, অপমানে
মাসীর গালে কষে এক চড় বসিয়ে দিল!
এবং ঢুকরে কেঁদে উঠে অভিযোগ জানাতে লাগলো,
কেন এই অপমান? কেন এক নিকৃষ্ট বাঙালির জন্য আমাকে তুলে দিলেন হে বেশ্যাকূলের সম্রাজ্ঞী!
এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না।
এবার আমি উড়াল দিই ইউরোপের আকাশে,
সেখান থেকে অতলান্তিকের নীল জলরাশি পার হয়ে
কলম্বাসের আবিস্কৃত নতুন ভূখণ্ডে।
কিছুটা হতাশ হয়ে সভ্য মানুষের দেশে খুঁজি অতি অসভ্য এক গালি।
প্যারিসের জুয়ার আসর থেকে তুলে নিই সুপ্রাচীন ‘Batard’ গালিটি,
ওকে সংগ্রহ করার কারণ জানার পরই ডুকরে কেঁদে উঠে প্রতিবাদ জানায় বাতার্খ,
কী সর্বনাশ, শেষ বয়সে এসে এই অপমান!
এতটা নীচ কী করে ভাবলেন আমাকে?
হার্লেমের রাস্তায় খুঁজে পাওয়া
Asshole ঘৃণায় মুখ ফিরিয়ে নিলো,
না, না, আমাকে এমন অপমান করবেন না।
Dickhead লজ্জায় লাল।
আপনি যার জন্য আমাকে নিতে চাইছেন সে নিজেই তো পৃথিবীর নিকৃষ্টতম গালি হয়ে উঠেছে,
অযথা আমাকে কেন লজ্জায় ফেলছেন?
আমি ব্যর্থ, পরাজিত হয়ে যখন ঢাকার পথে পা বাড়ালাম,
তখন পৃথিবীর বাতাসে ভেসে বেড়ানো ৮০০ কোটি মুখ
একসঙ্গে চিৎকার দিয়ে জানায়,
যে লোক তার জাতির সর্বোচ্চ সম্মানিত মানুষকে অপমান করে
তার প্রতি নিক্ষেপ করার মত গালি এখনো তৈরি করার সাহস পায়নি কোনো ভাষা,
লোকটির দিকে অবাক দৃষ্টিতে চোখ রেখে পৃথিবীর সকল গালি আজ লজ্জায়,
অপমানে
এবং ভয়ে কুঁকড়ে আছে।
হলিসউড, নিউইয়র্ক। ১৩ অক্টোবর ২০২৬।
ছবিঃ কবি কাজী জহিরুল ইসলাম



